

বাল্যবিবাহ করলে দু'বছর পর্যন্ত কারাদণ্ডকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, বাল্য বিবাহ বাংলাদেশে এখনো প্রধান একটি সামাজিক সমস্যা (ফাইল ফটো)১৫ সেপ্টেম্বর ২০১৪বাংলাদেশে বাল্যবিবাহ রোধে সাজার মেয়াদ এবং জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে।এ ব্যাপারে প্রস্তাবিত একটি আইন মন্ত্রীসভা আজ (সোমবার) অনুমোদন করেছে।প্রস্তাবিত আইনে সর্বোচ্চ কারাভোগের মেয়াদ তিনমাসের জায়গায় দুই বছর করা হয়েছে। জরিমানা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।বাল্যবিবাহ যারা করবেন, সেই বিয়ে যারা পরিচালনা করবেন অথবা তা আয়োজনে সম্পৃক্ত থাকবেন, তারা দণ্ডের আওতায় পড়বেন। তবে অপরাধী মহিলা হলে তার শুধু আর্থিক দণ্ড হবে।বর্তমানে নারীদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং পুরুষদের ক্ষেত্রে ২১ বছরের কম হলে তাদের নাবালক বলে গণ্য করা হয়।এর আগে, এই বয়স-সীমা কমানোর ইঙ্গিত দেওয়া হলেও, প্রস্তাবিত যে আইনটি অনুমোদন করা হয়েছে তাতে কোনো পরিবর্তন আনা হয়নি।তবে জানা গেছে, বয়স কমানো যায় কি না তা যাচাই করতে মন্ত্রীসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছে।
Lean: n/a · Source quality n/a · Factual vs opinion n/a.
© 2026 Vistoa. All rights reserved.
Limited excerpts, attribution, analysis, and outbound publisher links remain core product boundaries.